Honey Nuts 800gm / হানি নাট ৮০০ গ্রাম

Original price was: 1,690.00৳ .Current price is: 1,399.00৳ .

🛡 Why Choose Whitening Juice?

🌸 Sugar-free and chemical-free
🍓 Made with natural fruits and essential vitamins
🧪 Formulated with international skincare standards
👩‍⚕ Hormone-friendly and skin-safe for all
🥤 Delicious and easy to drink daily

Description

মধু-বাদামের সম্পর্ক শুধু স্বাদের নয়, ইতিহাসও কম যায় না

আমরা যখন মধু আর বাদামের কথা ভাবি, তখন অনেকের কাছে এটা আধুনিক আবিষ্কার মনে হয়। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। গবেষকরা জানাচ্ছেন, আদিকাল থেকেই ফল, সবজি আর মাংসের পাশাপাশি বাদাম ছিল মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। কারণ? পুষ্টিতে ভরপুর, আর সংরক্ষণেও কোনো ঝামেলা নেই। খেয়াল রাখার দরকার পড়ে না বিশেষ, ফলে যুগে যুগে মানুষের খাদ্যতালিকায় বাদামের জায়গাটা ছিল বেশ উঁচুতে। এমনকি গ্রিক আর রোমান সভ্যতায় বাদাম ব্যবহার করা হতো রোগ নিরাময়ের কাজেও।

করোনার পরে বদলে গেল গল্প

“হানি নাটস” নামটা যদিও এখন সব জায়গায় শোনা যায়, কিন্তু আসলে এর জনপ্রিয়তা বেড়েছে কোভিড-পরবর্তী সময়ে। অনলাইন ব্যবসা যখন দ্রুত বাড়ছিল, তখন থেকেই এই নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে।

হেলদি মানেই বাসি? সেই ধারণা ভাঙবে ঘোরেরবাজারের হানি নাটসে

অনেকেই মনে করেন, পুষ্টিকর খাবার মানেই স্বাদহীন। কিন্তু ঘোরেরবাজারের হানি নাটস পুরো ধারণাটাই বদলে দেবে। প্রিমিয়াম মানের বাদামের সঙ্গে প্রাকৃতিক মধুর অনবদ্য সংমিশ্রণে তৈরি এই স্ন্যাক্সটি যেমন স্বাদে অতুলনীয়, তেমনি পুষ্টিতেও সেরা। আর বিশেষত্ব হলো—আমাদের হানি নাটসে নেই কোনো কিশমিশ, খেজুরের গুড়া বা বীজ জাতীয় ফিলার। তাই স্বাদটা একেবারে খাঁটি আর সমৃদ্ধ, যা বারবার খেতে ইচ্ছে করে।

কী কী উপকরণে সাজানো এই প্যাকেট?

আমরা ব্যবহার করি—

· চমৎকার মানের কাজুবাদাম
· আখরোট
· কাঠবাদাম
· চিনাবাদাম
· সাদা তিল
· সূর্যমুখীর বীজ
· পেস্তা
· খেজুর
· ডুমুর
· এপ্রিকট

শুধু স্বাদ নয়, গুণেও অতুলনীয়

ঢাকার ফরাজি হাসপাতালের পুষ্টিবিদ নাহিদা আহমেদের মতে, বাদাম কিন্তু আমাদের হৃদযন্ত্রের বন্ধু। এতে থাকা ওমেগা-৩ ফ্যাট হার্টের জন্য অত্যন্ত উপকারী এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। আর ক্যালসিয়াম, ভিটামিন আর আয়রন তো আছেই—যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় মজবুত করতে আর শরীরের গঠন ঠিক রাখতে দারুণ কাজ করে।

পুষ্টিবিদরা আরও বলেন, বাদামের এই উপাদানগুলো রক্ত চলাচল ভালো রাখে, স্মৃতিশক্তি বাড়ায়, এমনকি মানসিক চাপ থেকেও মুক্তি দিতে সাহায্য করে।

আর মধু? এটাকে তো অনেকেই বলেন প্রকৃতির ওষুধ

আয়ুর্বেদ আর ইউনানি চিকিৎসায় মধুর জুড়ি মেলা ভার। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, হৃদরোগের সম্ভাবনা কমায়, রক্তনালীকে প্রসারিত করে রক্তসঞ্চালন উন্নত করে—যার পুরো সুফল পায় আমাদের হৃদপিণ্ড।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Honey Nuts 800gm / হানি নাট ৮০০ গ্রাম”

Your email address will not be published. Required fields are marked *

Related Products

Original price was: 2,200.00৳ .Current price is: 2,000.00৳ .

Original price was: 1,500.00৳ .Current price is: 1,400.00৳ .

Original price was: 1,690.00৳ .Current price is: 1,399.00৳ .

Original price was: 1,800.00৳ .Current price is: 1,650.00৳ .